নিঃশব্দ হও
- শুভ রাম
নিঃশব্দ হও, এক অসমাপ্ত বিকেলের মতো নিঃশব্দ।
সব প্রশ্নের ধুলো মুছে ফেলো জানালার কাঁচে, কোথাও কেউ ডাকলে শোনো না;
যেন পৃথিবীটা একটু শান্ত হয় তোমার চুপ করে থাকা দেখে।
আরো নিঃশব্দ হও, ভাঙা রেডিওর ভেতর বাজতে থাকা পুরোনো কোনো গান হয়ে।
যেখানে প্রতিটি শব্দ একা ঘুরে বেড়ায়, আর তুমি কেবল শোনো নিজের নিঃশ্বাসের প্রতিধ্বনি।
নিঃশব্দ হও, যেন কোনো অচেনা ভোরে নরম আলো হঠাৎ এসে পড়ে বুকের ওপর,
আর তুমি জানো– এ আলো কাউকে জানায় না তার নাম।
আরো নিঃশব্দ হও, যেন অজানা কারো চলে যাওয়ার পরও বালিশে থেকে যাওয়া চুলের মতো;
যা এখনো নড়েনি, তবু একটা জীবনের প্রমাণ বয়ে বেড়ায়।
০২-১১-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।